# ‘হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-10
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hasnat-abdullahr-kache-ekhno-800-taka-pai](https://dailyfulki.com/article/hasnat-abdullahr-kache-ekhno-800-taka-pai)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8917.md](https://dailyfulki.com/news/8917.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টটাফ রিপোর্টার : হাসনাত আব্দুল্লাহর কাছে টাকা পাবেন বলে দাবি করেছেন এক ব্যক্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে অভিযোগকারী ব্যক্তিকে এ দাবি তুলতে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে তিনি বলেন, ‘আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে টাকা পাব, ৮০০ টাকা। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম আমি। এসেই বলতো, ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান, খাওয়াইতাম।’

ভিডিওতে তাকে আরো বলতে দেখা যায়, ‘সেই চোরের ঘরে চোর ৫ আগস্টে শেখ হাসিনার বাড়ি থেকে বস্তা নিয়ে যায়।

ওই চোরের ঘরে চোরে সংসদে বড় বড় কথা বলে। চোর তো সংসদেই বসে আছে। পবিত্র জায়গাকে অপবিত্র করে ফেলছে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
