# ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-10
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/10-hajar-koti-taka-dhar-ceyeche-islamee-bzangk](https://dailyfulki.com/article/10-hajar-koti-taka-dhar-ceyeche-islamee-bzangk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8916.md](https://dailyfulki.com/news/8916.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : টাকার সংকটে পড়ে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। গ্রাহকের চাহিদা সামাল দিতে মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা ধার চেয়েছে ব্যাংকটি।

সম্প্রতি ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগের পর নানা বিতর্ক এবং গ্রাহক ফোরামের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটি থেকে গ্রাহকরা গত এক সপ্তাহে পাঁচ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছেন। এর ফরে নগদ টাকার সংকটে পড়েছে ব্যাংকটি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে। তবে এখনো টাকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
