# প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ সদস্য

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prbaseer-streer-ghre-apttikr-obsthay-atk-pulis-sdsz](https://dailyfulki.com/article/prbaseer-streer-ghre-apttikr-obsthay-atk-pulis-sdsz)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8914.md](https://dailyfulki.com/news/8914.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রংপুর সংবাদদাতা : রংপুর নগরীর মাহিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। সোমবার (৮ জুন) রাতে মাহিগঞ্জ থানা এলাকার কবিপাড়ায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।

জানা গেছে, আটক পুলিশ সদস্য রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত। তিনি বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। অন্যদিকে, প্রবাসীর স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসীর স্ত্রী তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় রংপুরে রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সদস্য রনি সেখানে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দুজনকে মাহিগঞ্জ থানায় নেয় পুলিশ।

এদিকে সৌদি প্রবাসী তার বাবার সহযোগিতা নিয়ে এ ঘটনায় মামলা করবেন বলে জানা গেছে।

মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে দুজনকে থানায় নেওয়া হয়েছিল। পরবর্তীতে অভিযুক্ত পুলিশ সদস্যকে রিজার্ভ ফোর্স ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় তদন্ত চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
