# আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-bidesi-pistlsh-zubk-atk](https://dailyfulki.com/article/asuliyay-bidesi-pistlsh-zubk-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8911.md](https://dailyfulki.com/news/8911.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় খোকন নামের এক যুবককে আটক করা হয়।

সোমবার (০৮ জুন) রাত ৮টারদিকে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত খোকন টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার মইনুল মণ্ডলের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় থাকত বলে জানায়।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আশুলিয়ার বাইপাইল মোড়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন অস্ত্রধারীকে আটক করি। এ সময় তার কাছ থেকে একটি পাকিস্তানি রিভলবার এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
