# আশুলিয়ায় ৪ ধরনের মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-4-dhrner-madksh-8-karbari-greptar](https://dailyfulki.com/article/asuliyay-4-dhrner-madksh-8-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8910.md](https://dailyfulki.com/news/8910.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ ধরনের মাদকদ্রব্যসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৯ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।
এরআগে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত আশুলিয়ার জামগড়া ও ভাদাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-সিরাজগঞ্জ জেলার সদর থানার আড়িয়া মহন এলাকার মোঃ জেল হকের ছেলে সাব্বির আহমেদ সেতু ও একই এলাকার আল আমিনের ছেলে মোঃ হৃদয় হোসেন, আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার মৃত বারেক সরকারের ছেলে বোরহান (৫০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বোয়ারপাড়া এলাকার এনামুল হকের ছেলে রুহুল আমিন রুবেল, ধামরাইয়ের তেঁতুলিয়া উত্তরপাড়া এলাকার আসরব আলীর ছেলে হোসেন আলী (৫৬), কুষ্টিয়া জেলার সদর থানার বড় আইলচারা এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে সাইদুর রহমান মুন্না (২২), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোলড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মোঃ সেলিম খান ও রংপুর জেলার মিঠাপুকুর থানার গেনারপাড়া এলাকার মৃত আঃ খালেকের ছেলে মিটন।

পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে সাব্বির আহমেদ সেতু ও মোঃ হৃদয় হোসেন নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপরে দুপুর আড়াইটার দিকে পৃথক অভিযানে আশুলিয়ার শ্রীখন্ডিয়া মধ্যপাড়া থেকে বোরহান নামের এক মাদক কারবারিকে ২০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। একই সময় পৃথক অভিযানে আশুলিয়ার ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রুহুল আমিন রুবেল নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে রাত সোয়া ৯টারদিকে আশুলিয়ার বেরন ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে সাইদুর রহমান মুন্না নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপরে রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নলাম টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে হোসেন আলী নামের এক মাদক কারবারিকে ২৬০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এরপরে রাত ১১টারদিকে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় মোঃ সেলিম খান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও আশুলিয়া নিশ্চিন্তপুর বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিটন নামের এক মাদক কারবারিকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, আশুলিয়ার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
