# আমিনবাজারের ল্যান্ডফিলে কিছুদিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে : ঢাকা উত্তর সিটি প্রশাসক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-09
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aminbajarer-lzandfile-kichudiner-mdhze-bidzutt-uttpadn-suru-hbe-dhaka-uttr-siti-prsask](https://dailyfulki.com/article/aminbajarer-lzandfile-kichudiner-mdhze-bidzutt-uttpadn-suru-hbe-dhaka-uttr-siti-prsask)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8905.md](https://dailyfulki.com/news/8905.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার আমিনবাজারে আর কিছু দিনর মধ্যে ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হবে। একথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি আরো বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার টন বর্জ্য অপসারণ করে আমিনবাজার ল্যান্ডফিলে ফেলা হয়। বর্জ্য অপসারণ ব্যবস্থা এভাবে চলমান থাকলে ল্যান্ড ফিলে পাঁচ বছর পর আর বর্জ্য রাখার জায়গা থাকবে না।সরকার সেই কারণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘদিনের জটিলতায় আটকে থাকা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র হাতে পেয়েছে গত মাসে। আর কিছুদিনের মধ্যে চায়না কোম্পানী বর্জ্য উৎপাদনের কার্যক্রম শুরু করবে।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে বিদ্যুতের ঘাটতি কমে যাবে। দেশে এবং জাতীয় গ্রিডে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। এলাকাবাসী ময়লা দুর্গন্ধে আর থাকবে না। এর জন্য কিছুদিন ধৈর্য্য ধারণ করতে হবে।

তিনি আরো বলেন, গাবতলী বাসস্ট্যান্ডের যানজট নিরসনের জন্য ঈদের আগে বাইপাস রাস্তা করা হয়েছিল। সেই জন্য যানজট অনেকটাই কমে গিয়েছিল। গাবতলী বাসটার্মিনাল আন্ত:জেলা সিটি সার্ভিসগুলোর জন্য পুরো একটি পরিকল্পনা রয়েছে, সাভারের হেমায়েতপুরে নেওয়ার জন্য। কিছু জটিলতার কারণে তা নেওয়া যায়নি, আশা করি খুব শীঘ্রই হেমায়েতপুরে বাস টার্মিনাল নিয়ে গেলে ঢাকা শহরে আর যানজট থাকবে না বলেও বলেন তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
