# সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যের কমিটিতে সভাপতি মাশফি, সম্পাদক সামির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-07
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-thana-chatrdler-188-sdszer-kmitite-svapti-masfi-smpadk-samir](https://dailyfulki.com/article/savar-thana-chatrdler-188-sdszer-kmitite-svapti-masfi-smpadk-samir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8849.md](https://dailyfulki.com/news/8849.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভার থানা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন শুক্রবার (০৬ জুন) এই কমিটি ঘোষণার করেন।

এ কমিটিতে স্থান পেয়েছেন মোট ১৮৮ জন। এরমধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম নোমান। আর সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে।

এছাড়া, কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। সেইসঙ্গে যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ৮১ জন।

এদিকে মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন। এছাড়া, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হয়েছেন যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলাম।

সেইসঙ্গে দফতর সম্পাদক ও সহ-দফতর সম্পাদক করা হয়েছে যথাক্রমে মো. শারাফাত হোসাইন ও জাহিদ হাসানকে। পাশাপাশি সাতজনকে সদস্য করা হয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে সাভার থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
