# আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-dibir-ovizane-gannja-oo-iyabash-3-madk-bzbsayee-greftar](https://dailyfulki.com/article/asuliyay-dibir-ovizane-gannja-oo-iyabash-3-madk-bzbsayee-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8829.md](https://dailyfulki.com/news/8829.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) শাখার পৃথক তিনটি বিশেষ অভিযানে মোট ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশি সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এবং বিভিন্ন টিমের সমন্বয়ে ৫ জুন ২০২৬ তারিখে আশুলিয়া এলাকায় এ অভিযানগুলো পরিচালিত হয়।

শুক্রবার (০৫ মে) বিকেল  আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে মো. আজিজুল হক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে রাত ০৯:৩০ ঘটিকায় পলাশবাড়ী এলাকায় মো. কামরুল হাসান নাহিদ (২৭)-কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

তৃতীয় অভিযানে রাত ১১:১৫ ঘটিকায় কাঠগড়া এলাকায় মো. নুর আলম হোসেন স্বাধীন ওরফে বিদ্যুৎ (৩৮)-কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
