# আশুলিয়ায় ডিবির অভিযানে হানি ট্র্যাপচক্রের ৩ সদস্য গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-dibir-ovizane-hani-trzapckrer-3-sdsz-greftar](https://dailyfulki.com/article/asuliyay-dibir-ovizane-hani-trzapckrer-3-sdsz-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8827.md](https://dailyfulki.com/news/8827.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হানিট্র্যাপ ও অপহরণকারীচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এ সময় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়।

ডিবি (উত্তর) সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার রাত ১১টারদিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পায়েল বেগম (৩৫), ফরিদ আলী মিয়া (৪৫) ও আবুল কালামকে (৪০) গ্রেফতার করা হয়। একই সঙ্গে গাজীপুরের কাপাসিয়া উপজেলার মোশারফ (১৮) নামে এক যুবককে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
