# আফগানিস্তানকে রুখে দিয়ে ফাইনালের আশায় বাংলাদেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-05
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/afganistanke-rukhe-diye-fainaler-asay-banglades](https://dailyfulki.com/article/afganistanke-rukhe-diye-fainaler-asay-banglades)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8791.md](https://dailyfulki.com/news/8791.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মালে স্টেডিয়ামের আলোয় আবারও সাহসী এক প্রতিরোধের গল্প লিখল বাংলাদেশের তরুণরা। আফগানিস্তানের বিপক্ষে মাথা নত করেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক পয়েন্ট পাওয়ার পর এবার আফগানিস্তানের বিপক্ষেও একই ফল তুলে নিল মারুফুল হকের শিষ্যরা।

টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে এখনো ফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে আছে লাল-সবুজদের।

রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
