# আশুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-03
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-saper-kamre-nareer-mrritzu](https://dailyfulki.com/article/asuliyay-saper-kamre-nareer-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8756.md](https://dailyfulki.com/news/8756.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় সাপের কামড়ে আসিয়া বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 
বুধবার (৩ জুন) দুপুর ১টারদিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য মমতাজ বেগম। এরআগে, সকালে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত আসিয়া বেগম আশুলুয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ি শামেরটেকী এলাকার মুসলেম বেপারীর স্ত্রী।

মমতা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠানে শুকিয়ে যাওয়া কাপড় আনতে যান ওই নারী। এসময় হঠাৎ তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত একজন কবিরাজের কাজে নিয়ে যান। পরে সেখান থেকে কেপিজে ঢাকা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

দুপুর সোয়া ২টায় নামাজে জানাযা শেষে তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলেও জানান এই ইউপি সদস্য।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
