# ধামরাইয়ে অবৈধ চার ক্লিনিককে লাখ টাকা জরিমনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-02
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-oboidh-car-klinikke-lakh-taka-jrimna](https://dailyfulki.com/article/dhamraye-oboidh-car-klinikke-lakh-taka-jrimna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8726.md](https://dailyfulki.com/news/8726.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযান চালিয়ে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় গড়ে উঠা ৪টি অবৈধ ক্লিনিককে এক লাখ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন।

এসময় কাগজপত্র আপডেট না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অভিযোগে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়গনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠান গুলোকে এক মাসের সময় দেয়া হয়েছে। এসময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আউডেট না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেয়া হবে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
