# রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-26
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneesh-bivinn-sthane-vuumikmp-onuvuut](https://dailyfulki.com/article/rajdhaneesh-bivinn-sthane-vuumikmp-onuvuut)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8679.md](https://dailyfulki.com/news/8679.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা। ঢাকা থেকে এর দূরত্ব ৬১ কিলোমিটার।
এদিকে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ময়মনসিংহের ৪৭ কিলোমিটার দক্ষিণে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এছাড়া ভূমিকম্পটি সখিপুরের ২২ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বাঞ্চলেও অনুভূত হয়েছে।
অন্যদিকে ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও রাজধানীতে অনেকে এটি টের পেয়েছেন বলে জানিয়েছেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
