# ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-25
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kriketer-niyme-br-pribrtn-ante-zacche-aisisi](https://dailyfulki.com/article/kriketer-niyme-br-pribrtn-ante-zacche-aisisi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8653.md](https://dailyfulki.com/news/8653.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা  আইসিসি।

আগামী ৩০ মে আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসি সভায় লাল বলের টেস্ট ক্রিকেটে ফ্লাডলাইট জ্বললে গোলাপি বল ব্যবহার, বোলারের অ্যাকশন অবৈধ কিনা সেটি ম্যাচ চলাকালীনই যাচাই করা এবং ওয়ানডে ম্যাচ চলাকালীন মাঠে কোচ প্রবেশের সুযোগ দেওয়াসহ আরও কিছু বিষয় পরিবর্তনের প্রস্তাব উঠবে।

প্রস্তাবগুলো অনুমোদন পেলে আগামী পহেলা অক্টোবর থেকে কার্যকর করতে পারে আইসিসি।

গত বৃহস্পতিবার আইসিসির নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় প্লেয়িং কন্ডিশনে পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলী।

খারাপ আবহাওয়া বা আলোক স্বল্পতার কারণে ম্যাচ যাতে বন্ধ না হয়, সেজন্য টেস্ট ম্যাচ চলাকালীন দুই দলের সম্মতিতে লাল বলের বদলে গোলাপি বল দিয়েও খেলা চালিয়ে যাবার সুপারিশ করা হয়েছে।

বোলিং অ্যাকশন যাচাইয়ে ‘হক আই’ প্রযুক্তি ব্যবহার করা হবে। বোলারদের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি আছে কি না তা মাঠেই যাচাইয়ের জন্য আম্পায়ারদের সুবিধা দেওয়ার কথা ভাবছে আইসিসি। বোলিং অ্যাকশন পরীক্ষা করতে ‘হক আই’ ডাটা ব্যবহারের সুযোগ পেতে পারেন আম্পায়াররা।

বর্তমানে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে থাকে। এ সময় মাঠে প্রবেশের অনুমতি পেতে পারেন প্রধান কোচও। খেলোয়াড়দের মত কোচও টিম জার্সি পরে মাঠে যাবে। এই নতুন নিয়ম যুক্ত হবে ওয়ানডে ক্রিকেটে। তবে টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে মাঠে প্রবেশের অনুমতি আছে প্রধান কোচের।  

এছাড়া টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করার পরিকল্পনা আছে আইসিসি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
