# মানিকগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন যারা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-25
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnjer-sreshth-sikshk-nirwacit-hlen-zara](https://dailyfulki.com/article/manikgnjer-sreshth-sikshk-nirwacit-hlen-zara)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8651.md](https://dailyfulki.com/news/8651.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

মাসুম বাদশাহ , সিংগাইর (মানিকগঞ্জ) থেকে  : প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ পুরুষ ক্যাটাগরিতে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন সিংগাইর উপজেলার দুই গুণী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ও আহসান উদ্দিন।

শনিবার (২৩ মে) জেলা বাছাই কমিটির অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়। বাছাই কমিটিতে ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফারজানা প্রিয়াংকা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ।

জানা গেছে, সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের  সাহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান উদ্দিন নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে।

এছাড়াও মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

হরিরামপুর উপজেলার কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উর্মি আক্তার হয়েছেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা।

অপরদিকে ঘিওর উপজেলার চঙ্গশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ কাব শিক্ষক এবং হরিরামপুর উপজেলার আন্দারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ জানান, শিক্ষকদের ছয়টি পদে মোট সাতজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন। যাচাই-বাছাই শেষে প্রতিটি ক্যাটাগরি থেকে একজন পুরুষ ও একজন নারী শিক্ষককে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
