# ফরিদপুরে বাস-অ্যাম্বুল্যান্স সংঘর্ষে নিহত ৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-24
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fridpure-bas-ozambulzans-sngghrshe-niht-5](https://dailyfulki.com/article/fridpure-bas-ozambulzans-sngghrshe-niht-5)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8622.md](https://dailyfulki.com/news/8622.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস-অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শংকরপাশা এলাকায় ফরিদপুরগামী বিআরটিসি বাস ও ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা শুরু করেছে।

তাৎক্ষণিকভাবে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
