# এমটিবি সিকিউরিটিজ পিএলসি’র ‘এমটিবি লেনদেন ওএমএস’ মোবাইল অ্যাপ উদ্বোধন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-23
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/emtibi-sikiuritij-pielsir-emtibi-lenden-ooemes-mobail-ozap-udwodhn](https://dailyfulki.com/article/emtibi-sikiuritij-pielsir-emtibi-lenden-ooemes-mobail-ozap-udwodhn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8603.md](https://dailyfulki.com/news/8603.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজ পিএলসি তাদের গ্রাহকদের ডিজিটাল ট্রেডিং অভিজ্ঞতাকে আরও সহজ ও গতিশীল করতে ‘এমটিবি লেনদেন’ (গঞই খবহফবহ) নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। ‘এমটিবি লেনদেন’ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ঙগঝ)-এর আওতাধীন এই অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা এখন যেকোনো স্থান থেকে সরাসরি পুঁজিবাজারের সকল সেবা ও সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক সংক্ষিপ্ত ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির সফট লঞ্চিং সম্পন্ন হয়। -খবর বিজ্ঞপ্তি'র

নতুন এই মোবাইল অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা সরাসরি স্টক এক্সচেঞ্জে প্রবেশ করতে পারবেন এবং লাইভ মার্কেট ফিড দেখার পাশাপাশি রিয়েল-টাইমে নিজস্ব ট্রেড পরিচালনা করতে পারবেন। এতে রয়েছে বিস্তারিত স্টক বিশ্লেষণ, ঐতিহাসিক বাজারের তথ্য এবং গ্রাফিক্যাল চার্টসহ বিভিন্ন আধুনিক টুলস। ব্যবহারকারী-বান্ধব এবং সহজবোধ্য ইউজার ইন্টারফেস (টও) দিয়ে তৈরি এই অ্যাপটি গ্রাহকদের ট্রেডিং অভিজ্ঞতাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও আনন্দদায়ক করে তুলবে।

অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পরিচালক, এমটিবি সিকিউরিটিজ পিএলসি, চৌধুরী আক্তার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পরিচালক, এমটিবি সিকিউরিটিজ পিএল এবং মো. নজরুল ইসলাম মজুমদার, সিইও, এমটিবি সিকিউরিটিজ পিএলসি। এছাড়াও অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
