# দেশের পৌনে ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-30
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/deser-poune-4-lakh-empioovukt-sikshk-krmcareer-jnz-sukhbr](https://dailyfulki.com/article/deser-poune-4-lakh-empioovukt-sikshk-krmcareer-jnz-sukhbr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/860.md](https://dailyfulki.com/news/860.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রগ্রামার-৫ মো. জহির উদ্দিন।

তিনি বলেন, ‘জুলাই মাসের বেতন দ্রুত দিতে আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে মাউশির প্রশাসন শাখা থেকে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, জুলাই মাসে প্রথম ধাপে ৩ লাখ ৭৮ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন ও কলেজের ৮৭ হাজার ৩৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

কবে নাগাদ শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন পেতে পারেন, এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন বলেন, মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাব যথাসময়ে অনুমোদন হলে শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের ৪ তারিখে তাদের এমপিওর অর্থ ইএফটিতে পাবেন।
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান।

তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
