# বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-23
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bidzutt-bil-niye-jruri-nirdesna](https://dailyfulki.com/article/bidzutt-bil-niye-jruri-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8593.md](https://dailyfulki.com/news/8593.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আজহার ছুটির আগে শনিবার (২৩ মে) মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা জানায় পল্লী বিদ্যুৎ অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই গ্রাহকেরা অফিস বা ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২৩ মে এর মধ্যে বিল পরিশোধ করলে কোনো জরিমানা ছাড়াই বিল পরিশোধ করা যাবে। তবে সময়মতো বিল না দিলে পরবর্তী বিলের সঙ্গে এলপিসি (লেট পেমেন্ট চার্জ) যোগ হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
