# আজ শনিবার সরকারি অফিস খোলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-23
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aj-snibar-srkari-ofis-khola](https://dailyfulki.com/article/aj-snibar-srkari-ofis-khola)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8589.md](https://dailyfulki.com/news/8589.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করায় ঈদের আগে শেষ শনিবার (২৩ মে) অফিস খোলা রয়েছে। ঈদের আগে শেষ কর্মদিবস রবিবার (২৪ মে)।

তবে স্কুল-কলেজের ছুটি শনিবার (২৩ মে) থেকেই শুরু হয়েছে। খুলবে ৮ জুন।
মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পর আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করে গত ১৪ মে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা, ২০২৬ উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিসসমূহ খোলা থাকবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
