# ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-22
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jhinaidhe-nasir-uddin-patozareer-oopr-dim-nikshep-hamla](https://dailyfulki.com/article/jhinaidhe-nasir-uddin-patozareer-oopr-dim-nikshep-hamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8581.md](https://dailyfulki.com/news/8581.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঝিনাইদহ সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শহরের পুরাতন ডিসি কোট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে এ হামলার ঘটনা ঘটে।

এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে একটি পক্ষ বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে এবং নাসির উদ্দিন পাটোয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
