# সাভার সদরসহ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-sdrsh-102-esi-lzandke-prtzahar](https://dailyfulki.com/article/savar-sdrsh-102-esi-lzandke-prtzahar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/857.md](https://dailyfulki.com/news/857.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার সদর সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম (১৮৫৭২), ধামরাইয়ের মিজ সাফফাত আরা সাঈদসহ দেশের  বিভিন্ন অঞ্চলে দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। সহকারী কমিশনাররা (ভূমি) এসি ল্যান্ড হিসেবেই বেশি পরিচিত।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচির মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করা হয়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এসি ল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। সে জন্য ধাপে ধাপে তাদের এসি ল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
