# হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-21
- **বিভাগ (Category)**: স্বাস্থ্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ham-oo-upsrge-aro-7-sisur-mrritzu](https://dailyfulki.com/article/ham-oo-upsrge-aro-7-sisur-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8567.md](https://dailyfulki.com/news/8567.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সারা দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ৪২৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে এক হাজার ৪২৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন।

আর নিশ্চিত হাম রোগী ৮ হাজার ২৭৫ জন।
এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ জন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
