# সাভারে নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-20
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-nareesh-2-madk-karbari-greptar](https://dailyfulki.com/article/savare-nareesh-2-madk-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8540.md](https://dailyfulki.com/news/8540.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারীসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 

বুধবার (২০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাভারের বনগ্রাম ও রাতে সাভারের পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-সাভার মডেল থানার আগ বনগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ মারুফ হোসেন (১৮) ও খুলনা জেলার দাকোপ থানার শাহেবেরাবাদ এলাকার নিতাই মন্ডলের মেয়ে এবং সুশীল কুমার পারের স্ত্রী রিনা রানী পাল (৩৮)। বর্তমানে রিনা সাভার মডেল থানার সাবানা পুকুর পাড় (বাউলী পাড়) এলাকায় বসবাস করছিল।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টারদিকে আগ বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানকি দল। এ সময় মারুফ হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

অপরদিকে, একই দিন রাত পৌণে ১১টাদিকে ডিবি পুলিশের পৃথক আরেকটি আভিযানিক দল সাভারের পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে রিনা রানী পাল নামের এক নারী মাদক কারবারিকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যমানের ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
