# বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-20
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bidisa-ersader-dui-bchrer-karadnd](https://dailyfulki.com/article/bidisa-ersader-dui-bchrer-karadnd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8532.md](https://dailyfulki.com/news/8532.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার  : ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগে গুলশান থানায় করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন খান হিরন বিষয়টি নিশ্চিত করে জানান, সাজার পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
