# সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার, সম্পাদক মজিবুর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-19
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-dlil-lekhk-klzan-smitir-nirwacne-svapti-aktar-smpadk-mjibur](https://dailyfulki.com/article/savar-dlil-lekhk-klzan-smitir-nirwacne-svapti-aktar-smpadk-mjibur)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8520.md](https://dailyfulki.com/news/8520.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলো ২৬৮ জন।

 

ভোটগ্রহণ শেষে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ফলাফল ঘোষণা করা হয়।

 

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১৮৩ ভোট পেয়ে মোঃ আকতার হোসেন নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অপর দুই প্রার্থী আফসার উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট এবং এরফান উদ্দিন খান রিপন পেয়েছেন ৩৮ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে ১৩১ ভোট পেয়ে মোঃ মজিবুর রহমান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মেহেদী হাসান ৭৭ ভোট এবং অপর প্রার্থী আবুল বাশার চৌধুরী ৫০ ভোট পেয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপূর্ণভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাভার দলিল লেখক কল্যাণ সমিতির মোট ভোটার ২৬৮ জন।

 

এ ছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদেম যথাক্রমে আমিনুর রহমান ১৬৫ ও হাবিবুর রহমান ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী শেখ মোহাম্মদ মোজাম্মেল হক পেয়েছেন ১২৭ ভোট। 
সহ-সাধারণ সম্পাদক পদে সরকার আশরাফুল মোমেনিন ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশাধন সরকার ৭১ ভোট এবং একই পদে অপর প্রার্থী নুর মোহাম্মদ ৬৯ ভোট পেয়েছেন।

 

সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাজী মোহাম্মদ মাসুদ রানা পেয়েছেন ১১১ ভোট।

 

কোষাধ্যক্ষ পদে আবু জাফর আহমেদ ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কবীর হোসেন ৯০ ভোট পেয়েছেন।

 

দপ্তর সম্পাদক পদে সাইফুল ইসলাম ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ মাহবুব হাসান রকি পেয়েছেন ১২৬ ভোট।

 

প্রচার সম্পাদক পদে সৌরভ দাস জয় ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল পেয়েছেন ১০৪ ভোট।

 

নির্বাচন পরিচালনা কমিটি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ এবং গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী ফলাফল মেনে নেওয়ার বিষয়ে সম্মতি প্রদান করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
