# কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-18
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kudigram-cilmareete-12-keji-gannjash-naree-atk](https://dailyfulki.com/article/kudigram-cilmareete-12-keji-gannjash-naree-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8506.md](https://dailyfulki.com/news/8506.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মে ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫ টারদিকে কুড়িগ্রাম জেলার চিলমারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন মাটিকাটা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া এলাকার বাসিন্দা মোছা. নাজমিন আক্তার (২২)-কে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন,

“চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে এক নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার সব থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
