# ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-18
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eedul-ajhay-sngbadptre-tana-5-diner-chuti](https://dailyfulki.com/article/eedul-ajhay-sngbadptre-tana-5-diner-chuti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8503.md](https://dailyfulki.com/news/8503.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (১৮ মে) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে।

এ কারণে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সংবাদপত্র প্রকাশিত হবে না।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
