# বাবা হারালেন মিষ্টি জান্নাত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-30
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/baba-haralen-mishti-jannat](https://dailyfulki.com/article/baba-haralen-mishti-jannat)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/850.md](https://dailyfulki.com/news/850.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুুলকি ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় ফেসবুকে মিষ্টি জান্নাত লেখেন, ‘আমার বাবা আর নেই।’ 

তার সংক্ষিপ্ত এই বার্তা প্রকাশের পর থেকেই তাকে শোক ও সমবেদনা জানাতে থাকেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা হারানোর এ ঘটনায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন। মিশা সওদাগর, মামনুন ইমনসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

এছাড়া অগুণিত নেটিজেনরাও শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এর আগে মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তার বাবা অসুস্থ। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় তার বাবাকে। কিন্তু তাকে আর ফেরানো সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন পেশাদার চিকিৎসক তিনি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
