# চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-17
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/cannd-dekha-geche-soudite-eedul-ajha-27-me](https://dailyfulki.com/article/cannd-dekha-geche-soudite-eedul-ajha-27-me)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8481.md](https://dailyfulki.com/news/8481.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে ১৪৪৭ হিজরির জিলহজ মাস গণনা শুরু হবে।

ইসলামিক চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসেবে সৌদি আরবে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

আজ সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, সৌদি আরবের আকাশে আজ (রবিবার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। এছাড়া আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ ছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশ দুটিতেও আগামী ২৭ মে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
