# সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘন্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-asuliyay-gzas-thakbe-na-18-ghnta](https://dailyfulki.com/article/savar-asuliyay-gzas-thakbe-na-18-ghnta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8456.md](https://dailyfulki.com/news/8456.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার :গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের কাজের জন্য সাভার ও আশুলিয়ার আশপাশের বিভিন্ন এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে-বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়াশিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা।

এ ছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
