# কালিয়াকৈরে কৃষি ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-15
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kaliyakoire-krrishi-bzangk-mzanejarke-ophrn-muktipn-aday](https://dailyfulki.com/article/kaliyakoire-krrishi-bzangk-mzanejarke-ophrn-muktipn-aday)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8441.md](https://dailyfulki.com/news/8441.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়াকৈর শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সবুরকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে মারধরের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

মুক্তিপণ আদায়ের পর তাকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কালিয়াকৈর বাইপাস এলাকায় বগুড়ায় গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।

অভিযোগ রয়েছে, অপহরণের পর প্রায় চার ঘণ্টা ধরে মাইক্রোবাসের ভেতরে তাকে মারধর করা হয়। এ সময় তার মোবাইল ফোন ব্যবহার করে স্বজনদের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা।

পরে রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় তাকে গাড়ি থেকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
