# মিরপুরের স্কোয়াড নিয়েই সিলেট মিশনে বাংলাদেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-13
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mirpurer-skoyad-niyei-silet-misne-banglades](https://dailyfulki.com/article/mirpurer-skoyad-niyei-silet-misne-banglades)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8399.md](https://dailyfulki.com/news/8399.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্পোর্টস রিপোর্টার : মিরপুর টেস্টের রোমাঞ্চ যখন চরমে, ঠিক তখনই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নতুন স্কোয়াডে কোনো চমক রাখেনি বিসিবি। প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রাখা হয়েছে সিলেট টেস্টের জন্য।

অর্থাৎ, মিরপুর টেস্টের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই থাকছেন সিলেটেও। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তরুণ ব্যাটার অমিত হাসান নিজের জায়গা ধরে রেখেছেন। জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে খেলা এই ক্রিকেটারের দিকে নজর থাকবে ঘরের মাঠেও।

দীর্ঘ দেড় বছর পর টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ-ও রয়েছেন স্কোয়াডে। তবে টানা দুই টেস্টে তাকে খেলানো হবে কি না, সেটি নিয়ে রয়েছে কৌতূহল। একই প্রশ্ন আছে তরুণ পেসার নাহিদ রানা-কে নিয়েও।

আগামী শনিবার শুরু হবে সিলেট টেস্ট। মিরপুরে প্রথম টেস্ট শেষ করে বুধবার সিলেটে যাবে দুই দল।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
