# হজ পালনে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hj-palne-giye-13-bangladesir-mrritzu](https://dailyfulki.com/article/hj-palne-giye-13-bangladesir-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8388.md](https://dailyfulki.com/news/8388.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ২ জন। 
বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হেল্প ডেস্কের তথ্যানুয়ায়ী, গত ৮ এপ্রিল যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) ও দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন। তারা বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন।

এ ছাড়া গত ১১ মে সাভারের নুসরাত শারমীন নামের এক নারী হজযাত্রী মক্কায় মারা যান। ৪ মে মক্কায় মারা যান ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুর জেলার সরদ উপজেলার নাসিরউদ্দিন বিশ্বাস, একই দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান চাঁপাইনবাবগঞ্জের সদরের মাহফুজা বেগম। ২৮ এপ্রিল মদিনায় মারা যান রংপুরের কোতোয়ালী থানার শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। এ ছাড়া ২৬ এপ্রিল মক্কায় মারা যান দিনাজপুরের বিরামপুরের খলিলুর রহমান, ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হক।

এর আগে ২২ এপ্রিল টাঙ্গাইলের সদরের আবুল কাশেম, ২১ এপ্রিল মারা যান জয়পুরহাটের সদরের নইম উদ্দীন মন্ডল।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে।

হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
