# ৫ আগস্ট দেশের সব আদালত বন্ধ থাকবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-29
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/5-agst-deser-sb-adalt-bndh-thakbe](https://dailyfulki.com/article/5-agst-deser-sb-adalt-bndh-thakbe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/838.md](https://dailyfulki.com/news/838.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আলাদা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে  জারি করা প্রজ্ঞাপনে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।

 

আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব অধস্তন আদালত ট্রাইব্যুনাল আগামী ৫ আগস্ট সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
