# আলিম পরীক্ষার কেন্দ্র নিয়ে নতুন নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-12
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/alim-preekshar-kendr-niye-ntun-nirdesna](https://dailyfulki.com/article/alim-preekshar-kendr-niye-ntun-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8367.md](https://dailyfulki.com/news/8367.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : চলতি বছরের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

নির্দেশনা অনুযায়ী, কোনো অবস্থাতেই কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীরা নিজ মাদরাসার কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

গতকাল সোমবার মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব উপজেলায় একটিমাত্র আলিম পরীক্ষাকেন্দ্র রয়েছে, সেসব ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান ও সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় প্রশাসন দুটি বিকল্প উপায়ে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

এতে বলা হয়, কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো মাদরাসার পরীক্ষাকেন্দ্রে স্থানান্তর করা যেতে পারে। অথবা সংশ্লিষ্ট উপজেলার অন্য কোনো প্রতিষ্ঠানে (মাদরাসা ছাড়া) কেন্দ্র প্রতিস্থাপন করে সব পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা যেতে পারে।

মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, আলিম পরীক্ষার জন্য কোনো উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের ব্যবস্থা করা যাবে না।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
