# শোক সংবাদ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-10
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sok-sngbad](https://dailyfulki.com/article/sok-sngbad)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8334.md](https://dailyfulki.com/news/8334.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন-এর মা রেজিয়া বেগম (৭৪) রোববার (১০ মে) সকাল সাড়ে ১০টারদিকে সুপার মেডিকেল হসপিটালে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকাল সাড়ে ৪ টারদিকে রাড়ীবাড়ী আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাভার নাগরিক ফোরামের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সরকার তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন। 

মরহুমার বড় ছেলে মো: জয়নাল আবেদীন স্বস্ত্রীক পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কা শরীফে অবস্থান করেছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
