# বিশ্বকাপ মাতাবেন এক বাংলাদেশিও

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-10
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biswkap-mataben-ek-bangladesioo](https://dailyfulki.com/article/biswkap-mataben-ek-bangladesioo)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8318.md](https://dailyfulki.com/news/8318.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

এবারই প্রথম একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের অভিজ্ঞতা হতে যাচ্ছে আসন্ন ফুটবল বিশ্বকাপে। তিন স্বাগতিক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা করে পর্দা উঠবে ফুটবলের এই মহাযজ্ঞের। তিন দেশের একটিতে দেখা মিলবে একজন বাংলাদেশিরও। বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় দেবকে দেখা যাবে কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে।

 

আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবে সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম ও মূল পর্ব। যেখানে পারফরম করবে গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। এ ছাড়া গান গাইবেন দেশটির দুই বিখ্যাত শিল্পী আলেহান্দ্রো ফের্নান্দেস ও বেলিন্দা।

 

পরদিন টরন্টোয় হবে কানাডা পর্বের প্রথম ম্যাচ, যেখানে স্বাগতিক দল মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠানে পারফরম করবেন দেশটির শিল্পী অ্যালাইস মোরিসেট, মাইকেল বাবল, অ্যালেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স ও সঞ্জয় দেব। শেষ পর্বে যুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ গায়িকা ও গীতিকার কেটি পেরি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
