# জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabi-chatrdler-tin-netake-sokj](https://dailyfulki.com/article/jabi-chatrdler-tin-netake-sokj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8311.md](https://dailyfulki.com/news/8311.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। 

বৃহস্পতিবার (৭ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা নোটিশে এই তথ্য জানানো হয়। 

শোকজ পাওয়া নেতারা হলেন— জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, সদস্য মো. জাহিদ হাসান ও মো. এস এম তানিম হাসান। 

নোটিশে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিত ব্যাখ্যা দিতে হবে। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
