# গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gngoacray-hinduplleete-hamlar-prtibade-jabite-bikshov](https://dailyfulki.com/article/gngoacray-hinduplleete-hamlar-prtibade-jabite-bikshov)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/831.md](https://dailyfulki.com/news/831.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন তারা। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নতুন কলা ভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে উত্তেজিত জনতা হামলা ও লুটপাট করেছে। 

এমন ঘটনা শুধু হিন্দুদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
