# কক্সবাজার জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে টেকনাফে ছাত্রদলের আনন্দ মিছিল মিছিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-08
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kksbajar-jela-chatrdlke-swagt-janiye-teknafe-chatrdler-annd-michil-michil](https://dailyfulki.com/article/kksbajar-jela-chatrdlke-swagt-janiye-teknafe-chatrdler-annd-michil-michil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8290.md](https://dailyfulki.com/news/8290.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

কক্সবাজার প্রতিনিধি :  কক্সবাজার জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে টেকনাফের হোয়াইক্যং স্টেশনে টেকনাফ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা ফাহিমের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মিছিলটি হোয়াইক্যং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে কক্সবাজার জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত নেতাকর্মীরা জেলা ছাত্রদলের নতুন কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
