# কুড়িগ্রামে অপহরণ মামলায় আটক কবিরের কাছ থেকে প্রেমিকা জুঁইকে পরিবারের কাছে হস্তান্তরের প্রাণান্তকর চেষ্টা ব্যর্থ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-08
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kurigrame-ophrn-mamlay-atk-kbirer-kach-theke-premika-junnike-pribarer-kache-hstantrer-pranantkr-ceshta-bzrth](https://dailyfulki.com/article/kurigrame-ophrn-mamlay-atk-kbirer-kach-theke-premika-junnike-pribarer-kache-hstantrer-pranantkr-ceshta-bzrth)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8278.md](https://dailyfulki.com/news/8278.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কুড়িগ্রাম প্রতিনিধি : অপহরণ মামলায় অভিযুক্ত কবির হোসাইন (১৯) এর কাছ থেকে তার প্রেমিকা জুঁই আক্তারকে পরিবারের নিকট হস্তান্তরের চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের আলাদা করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ আলোচনা ও সমঝোতার চেষ্টা সত্ত্বেও দুজনকে পৃথক করতে না পারায় বিষয়টি আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার (৮ মে) কবির হোসাইন ও জুঁই আক্তারকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে উভয় পরিবার।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
