# ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eedul-ajha-uplkshe-ekti-saptahik-chuti-batil](https://dailyfulki.com/article/eedul-ajha-uplkshe-ekti-saptahik-chuti-batil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8269.md](https://dailyfulki.com/news/8269.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে ঈদের এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে গিয়ে আগের একটি সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ এই ছুটির প্রাক্কালে তা বাতিল করা হয়েছে। অর্থাৎ ২৩ মে থেকে অফিস শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে এবং এর পরদিন ২৫ মে থেকে শুরু হবে সাত দিনের ঈদের ছুটি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
