# বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে  ধামরাই ও ঢাকায় সচেতনতামূলক সভা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bisw-tikadan-sptah-uplkshe-dhamrai-oo-dhakay-scetntamuulk-sva](https://dailyfulki.com/article/bisw-tikadan-sptah-uplkshe-dhamrai-oo-dhakay-scetntamuulk-sva)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8238.md](https://dailyfulki.com/news/8238.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বাড়াতে ঢাকার ধামরাই ও ধানমণ্ডিতে পৃথক দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার জন্য টিকাদান’ প্রতিপাদ্যে আয়োজিত এসব কর্মসূচির লক্ষ্য ছিল রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব তুলে ধরা এবং স্বাস্থ্যকর সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি।

ধামরাইয়ের ‘শৈলান প্রবীণ নিবাস’-এ আয়োজিত এক সভায় প্রধান বক্তা ছিলেন ডা. কাজী সাইফুদ্দীন বেননূর। তিনি বলেন, সুস্থ ভবিষ্যৎ গঠনে ইমিউনাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ৫০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য বিনা মূল্যে ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান করে সাইনোভিয়া ফার্মা পিএলসি। এতে প্রায় ৫২ জন প্রবীণ টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন শৈলান নিবাসের চেয়ারম্যান দিলরুবা কবির ও ডা. ফায়জুল কবির খান।
এদিকে রাজধানীর লিটল হেভেন ডে-কেয়ার ও সালিম উইজডম স্কুলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে আরেকটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ছিলেন ডা. সাবরিনা শাহনাজ রশিদ। তিনি শিশুদের টিকাদানের প্রয়োজনীয়তা এবং টিকা নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

সাইনোভিয়া ফার্মার সহযোগিতায় আয়োজিত উভয় অনুষ্ঠানে বক্তারা টিকাদানকে জনস্বাস্থ্যের অন্যতম কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানটির ভ্যাকসিন ও অঙ্কোলজি বিভাগের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ ওসমান গনি এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) তাসফিন মোস্তফা ধন্যবাদ জানান। তারা সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত টিকা গ্রহণের আহ্বান জানান।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
