# সাভারে ধর্ষণ মামলার আসামী অন্তর গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-dhrshn-mamlar-asamee-ontr-greptar](https://dailyfulki.com/article/savare-dhrshn-mamlar-asamee-ontr-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8235.md](https://dailyfulki.com/news/8235.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এক নারীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের করার মামলার প্রধান আসামী অন্তরকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য মোঃ মহব্বত কবির। এরআগে মঙ্গলবার রাতে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এসময় তার সহযোগী মামলার দুই নম্বর আসামী দেলোয়ার হোসেন ওরফে দিলু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 
গ্রেপ্তারকৃত অন্তর (২৭) ঢাকা জেলার ধামরাই থানার বাসনা গ্রামের মোঃ সুজন ও অনিমা দম্পতির ছেলে। সে সাভারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মায়ের সাথে মিলে প্রতারণা এবং অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার নারীর সাথে অভিযুক্ত অন্তর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার একপর্যায়ে ভুক্তভোগী নারী জীবিকার তাগিদে বিদেশ যাওয়ার কথা জানালে অন্তর জানায় তার মা অনিমা বিদেশে পাঠানোর ব্যাপারে ভুক্তভোগীকে সহযোগীতা করতে পারবে। পরবর্তীতে অন্তর তার বন্ধু দেলোয়ার হোসেন দিলু এবং মা অনিমাকে নিয়ে রাজফুলবাড়িয়া এলাকায় ভুক্তভোগীর ভাড়া বাসায় যায়। সেখান অনিমা ভুক্তভোগীর বাবার সাথে কথা বলে বিদেশ পাঠানোর জন্য ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের ফটোকপি নিয়ে চলে আসলেও অন্তর ও তার বন্ধু দেলুয়ার হোসেন ওরফে দিলু ভুক্তভোগীর বাসায় থেকে যায়। 

পরবর্তীতে তারা বিদেশ পাঠানোর বিষয়ে সহযোগিতার কথা বলে সুযোগ বুঝে ভুক্তভোগী নারীর মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য মোঃ মহব্বত কবির বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামী দেলোয়ার হোসেন দিলুকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
