# ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-06
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/chatree-dhrshner-ghtnay-ovizukt-sei-madrasa-sikshk-greftar](https://dailyfulki.com/article/chatree-dhrshner-ghtnay-ovizukt-sei-madrasa-sikshk-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8218.md](https://dailyfulki.com/news/8218.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমান উল্লাহ সাগর নেত্রকোনার মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক। তিনি কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।   

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমান উল্লাহ সাগর ও তার ভাইকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে মাদ্রাসার ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা।

মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতার আসামিকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
