# বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাপলার খুনিদের বিচার করতে হবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-05
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bisesh-traibzunal-gthn-kre-saplar-khunider-bicar-krte-hbe](https://dailyfulki.com/article/bisesh-traibzunal-gthn-kre-saplar-khunider-bicar-krte-hbe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8207.md](https://dailyfulki.com/news/8207.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার :  শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার দ্রুত বিচার, আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ১৩ দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (০৫ মে) বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজত ঢাকা জেলা উত্তর। 

সাভারের হেমায়েতপুরে ঢাকা -আরিচা মহাসড়কে অনুষ্ঠিত এই বিক্ষোভে সভাপতির বক্তব্যে হেফাজত ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত শাপলা জেনোসাইডের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনো স¤পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না।

তিনি আরও বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে শাপলা জেনোসইডের প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুফতি আবদুল্লাহ ফিরোজী এবং মুফতি মাহমুদ হাসান হাবিবীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হেফাজত ঢাকা জেলা উত্তরের সাধারণ স¤পাদক মাওলানা আলী আজম, সাংগঠনিক স¤পাদক মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম সাধারণ স¤পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী, কোষাধ্যক্ষ মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি আব্দুল বারী, মাওলানা আব্দুল ওয়াহহাব, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি মাহমুদুল হাসান মুরতাজা, মুফতি ইবরাহীম নাঈম, মাওলানা ফয়জুল্লাহ আজমী প্রমুখ। 

সমাবেশ শেষে বিশাল একটি মিছিল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শাপলার খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
