# ধামরাইয়ে জুয়ার আসর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-05
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-juyar-asr-theke-yabash-zubk-greptar](https://dailyfulki.com/article/dhamraye-juyar-asr-theke-yabash-zubk-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8203.md](https://dailyfulki.com/news/8203.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে জুয়ার আসর পরিচালনার সময় হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার রাতে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম সঞ্জিত ঘোষ। তিনি ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেনের ঘনিষ্ঠ অনুসারী। 
ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে। 

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে জুয়ার আসর ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন সঞ্জিত ঘোষ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, আটকের পর যুবককে নিয়মিত মামলায় ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
