# ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-05
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/iukrene-zuddhbirti-ghoshna-rasiyar](https://dailyfulki.com/article/iukrene-zuddhbirti-ghoshna-rasiyar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8197.md](https://dailyfulki.com/news/8197.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ও ৯ মে ৪৮ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রাশিয়া জানায়, প্রতি বছর এ সময় তারা ঐতিহ্যগতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস পালন করে এবং মস্কো-তে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষেই দুই দিনের এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পৌঁছেনি।

তিনি আরও বলেন, মানুষের জীবন যেকোনো উৎসবের চেয়ে বেশি মূল্যবান। যুদ্ধ বন্ধে রাশিয়ার নেতৃত্বের বাস্তব পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
