# বেসরকারি মাদরাসার বেতন-ভাতার সরকারি অংশ ছাড়, কাল থেকে উত্তোলন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-05-04
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/besrkari-madrasar-betn-vatar-srkari-ongs-char-kal-theke-uttoln](https://dailyfulki.com/article/besrkari-madrasar-betn-vatar-srkari-ongs-char-kal-theke-uttoln)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8169.md](https://dailyfulki.com/news/8169.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর এসেছে। গত এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চেক হস্তান্তর সম্পন্ন হয়েছে। ফলে আগামীকাল (মঙ্গলবার) থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন উত্তোলন করতে পারবেন।

অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। এ সংক্রান্ত চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিক্ষক-কর্মচারীরা আজ সোমবারের পর ব্যাংক থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
